প্রাথমিকে চালু হচ্ছে নির্ধারিত হারে পরীক্ষা ফি

Post Image

সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখন থেকে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারে ফি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি কোন শ্রেণির শিক্ষার্থীদের কত টাকা ফি দিতে হবে, সেটিও তুলে ধরেছেন।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমানে প্রধান শিক্ষককে স্লিপ বরাদ্দ দেওয়া হয়। তা দিয়ে অনেক ক্ষেত্রে পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় শিক্ষকদের পকেট থেকে টাকা খরচ করতে হয়। তাই শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয় না করে (শিক্ষার্থীদের থেকে) নির্ধারিত সীমার মধ্যে এ অর্থ নেওয়া যেতে পারে।

সচিব জানান, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা ও পঞ্চম শ্রেণির জন্য ৫০ টাকা করে পরীক্ষা ফি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কোনো অন্যায় কাজ নয়, কারণ শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, বর্তমানে স্লিপের বরাদ্দ সীমিত হলেও ভবিষ্যতের জন্য এই বরাদ্দ বাড়ানো হয়েছে এবং আগামী অর্থবছরে বিদ্যালয়গুলো তুলনামূলক বেশি অর্থ পাবে বলে আশা করা হচ্ছে।

পরীক্ষা ফি নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ করে গণশিক্ষা সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে প্রয়োজন হলে আমি নিজেই ব্যাখ্যা দেবো। বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এর চেয়ে বেশি হারে পরীক্ষা ফি নেওয়ার উদাহরণ রয়েছে। শিক্ষকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে পরীক্ষার মতো কার্যক্রম পরিচালনার জন্য বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়াই আমাদের লক্ষ্য।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রাথমিকে চালু হচ্ছে নির্ধারিত হারে পরীক্ষা ফি

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে জালিয়াতি রোধে এআই ব্যবহারের পরিকল্পনা

হাম ও হামের উপসর্গে ৩ মাসে প্রাণ গেল ৬৪৮ শিশু

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ জন

অ্যাটর্নি জেনারেলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার : শাহবাগ থানায় জিডি

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

সর্বাধিক পঠিত

ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে ইসির দুর্বলতা দৃশ্যমান: টিআইবি

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বাড়ছে কোটিপতি

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

শহীদ মিনারে জামায়াত আমির বললেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি’

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ আনাস

রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী