প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

Post Image


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সংগীত) পদ সৃষ্টির প্রস্তাবে চূড়ান্তভাবে অসম্মতি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ফলে প্রাথমিক বিদ্যালয়ে আলাদা সংগীত শিক্ষক নিয়োগের সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেল। জাতীয় সংসদকে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 


সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী বিতর্কিত সহকারী শিক্ষক (সংগীত) পদটি সৃষ্টির বর্তমান অবস্থা কী। 


জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদটি সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।


এর আগে, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই মূল বিধিমালায় অন্যান্য সাধারণ বিষয়ের পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়েও সহকারী শিক্ষক নিয়োগের বিশেষ সুযোগ রাখা হয়। তবে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের টানা আন্দোলন ও তীব্র আপত্তির মুখে গত বছরের নভেম্বরে এই বিধিমালা সংশোধন করতে বাধ্য হয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

প্রাথমিকে চালু হচ্ছে নির্ধারিত হারে পরীক্ষা ফি

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে জালিয়াতি রোধে এআই ব্যবহারের পরিকল্পনা

হাম ও হামের উপসর্গে ৩ মাসে প্রাণ গেল ৬৪৮ শিশু

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ জন

অ্যাটর্নি জেনারেলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার : শাহবাগ থানায় জিডি

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

সর্বাধিক পঠিত

ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে ইসির দুর্বলতা দৃশ্যমান: টিআইবি

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বাড়ছে কোটিপতি

শহীদ মিনারে জামায়াত আমির বললেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি’

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ আনাস

আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী