মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

Post Image


বিয়ের আনুষ্ঠানিকতার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। বিয়ের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!”

শুক্রবার ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে দীপ্তির আক্দ সম্পন্ন হয়। তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। দীপ্তির আবেগঘন পোস্টটিও নেটিজেনদের ব্যাপক নজর কেড়েছে।

পোস্টে ব্যবহৃত বাক্যটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় সংলাপের অনুপ্রেরণায় লেখা বলে উল্লেখ করছেন অনেক সাহিত্যপ্রেমী।


এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় আশির দশকের ছবিতে সয়লাব, অংশ নেবেন যেভাবে

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

খেলনা বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ

সর্বাধিক পঠিত