রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

Post Image

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হবে। 

গতকাল সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এজলাসে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি আদালতে রামিসা হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন।

এর আগে, গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলায় মোট ১৮ জন সাক্ষী রয়েছেন। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে এক মাসের মধ্যেই মামলার রায় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। 

শুনানি শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানায়, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। এছাড়া, আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া পর বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ নেই।

প্রসঙ্গত, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বোন দরজাটা খোল, তোরে কিছু কমু না: স্বপ্নাকে রামিসার মা

ডলারের পরিচয় জানালো সোহেল

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে : দাবি সর্বমিত্রের

রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

সাত থেকে আট দিন আগে মারা গেছে বৃদ্ধ মা, পাশের রুমে থেকেও জানতেন না সন্তান

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দুই ঘণ্টা দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

সর্বাধিক পঠিত

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

ওসমান হাদি হত্যার হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

প্রয়োজনে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে: ইসি সচিব

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার