বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

Post Image

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় প্রকাশিত হিসাব অনুযায়ী, এ সময়ে নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮৫.২১ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনস

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর বিমানের বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে বিমানের মোট আয় ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯.৪৬ শতাংশ বেশি। অপারেশনাল মুনাফার পরিমাণ ১ হাজার ৬০২ কোটি টাকা। সর্বশেষ ১০ অর্থবছরে বিমান ৯ বারই নিট মুনাফা অর্জন করেছে।

বিমান গত অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে মোট ৩৩.৮৩ লাখ যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেশি। এ ছাড়া ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৪৫.২১ শতাংশ বেশি।

বিমান বিদেশি এয়ারলাইনসের ৩১,১১২টি ফ্লাইটের ৬১,০৩,১৪৭ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাও প্রদান করেছে গত অর্থবছরে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা।

প্রতিষ্ঠানটির ৫৪ বছরের ইতিহাসে সরকার থেকে কোনো প্রকার ভর্তুকি গ্রহণ করেনি। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি বাড়িয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। পাশাপাশি বিমান আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটি রেকর্ড বজায় রেখেছে।

তিনি জানান, বিমানের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণ।

প্রতিষ্ঠানটির লক্ষ্য দক্ষিণ এশিয়ার একটি শীর্ষস্থানীয় এয়ারলাইনসে পরিণত হওয়া।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি