মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

Post Image

কুমিল্লার দেবীদ্বারে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয় ১৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থী আবু বকর। একসময়ের প্রাণচঞ্চল ছেলেটি আজ নিজ বাড়িতে বাকহীন, নিথর-নিশ্চুপ আর অসহায় জীবন কাটাচ্ছে।

আবু বকর বর্তমানে কুমিল্লার দেবীদ্বার উপজেলার শাকতলা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন। এক সময়ের হাসিখুশি ছেলেটি এখন নিঃশব্দ জীবনের বন্দি।

গতকাল শনিবার আবু বকরকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আবু বকরকে এই অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহর চোখ ভিজে যায়।

দুই চোখের কোণ বেয়ে ঝরতে থাকে পানি। একসময় কাঁদতে কাঁদতে আবু বকরকে জড়িয়ে ধরেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ আবু বকরকে বলেন, ‘তুমি যেকোনো সময়, শুধু এই নির্বাচন ইলেকশন না, যেকোনো সময় আমি যেমন ছিলাম আমাকে পাবা। তুমি আমার ভাই, আমার তো ভাই নাই। আজকে আমরা এইখানে আসছি তোমাদের জন্য। তোমাদের ওপর ভিত্তি করে আমরা দাঁড়ায় আছি। তোমাদের জন্য অনেক কিছু করার কথা ছিল আমরা পারিনি।’

২০২৪ সালের ৪ আগস্ট ছোট আলমপুর থেকে দেবীদ্বার কলেজ রোড হয়ে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরের দিকে যাচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশাল একটি মিছিল। তাদের প্রতিহত করতে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিলে সশস্ত্র হামলা চালায়।

তখন আহত হয় আবু বকরসহ কয়েকজন। মিছিলের অগ্রভাগে থাকা আবু বকরকে বেশ কয়েকজন একসাথে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে কালাচান সুপার মার্কেটের অদূরে ফেলে রেখে যায়। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত আবু বকরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

 আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ইস্টার্ন মেডিক্যাল কলেজ, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং সর্বশেষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথার খুলি খুলে রেখে একাধিকবার অপারেশন করা হয়। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় দুইবার আইসিইউতে রাখা হয় তাকে। দীর্ঘদিন চিকিৎসা শেষে অবস্থার কিছু উন্নতি হওয়ায় চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সম্প্রতি সে তার গ্রামের বাড়িতেই অবস্থান করছে।

কুমিল্লা দেবীদ্বারের রাজামেহার ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যদের দেখে আবেগে অশ্রুসিক্ত হন হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয় জনগণ ও শহীদ পরিবাররা তাকে নির্বাচনী খরচের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি জানান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

‘বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন’

মালয়েশিয়া যাওয়ার খরচ ১.৫৪ লাখ টাকা নির্ধারণ, বেশি নিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

সর্বাধিক পঠিত

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

ফয়সালের ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়

নতুন সরকারের শপথগ্রহণ আজ : বন্ধ থাকবে ঢাকার যেসব রাস্তা

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

ঢাকা শহরে প্ল্যান ছাড়া বানানো ভবনগুলো শনাক্ত করছি: গণপূর্তমন্ত্রী

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না