প্রয়োজনে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে: ইসি সচিব

Post Image


শাপলা আর শাপলা কলি প্রতীকের মধ্যে পার্থক্য আছে বলে মন্তব্য করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করে শাপলা কলি প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করা হবে।’ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।


শাপলা প্রতীকটি বিধিমালায় না থাকায় কোনো দলকে দেওয়া যাবে না, তাহলে কোন বিবেচনায় শাপলা কলি প্রতীকটি বিধিমালায় যোগ করা হলো—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল।


তাই আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে করার বিষয় নয়। আপনারা জানেন, একটি দল শাপলা চেয়েছে।


এখন শাপলা প্রতীক আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটা করা যায়, তা-ই করা হয়েছে। যেহেতু কিছু বিরূপ মন্তব্য এসেছে, তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে। আখতার আহমেদ আরো বলেন, ‘কে চেয়েছে বা কে চায়নি, সেটা বিষয় নয়; শাপলা কলি প্রতীকটি যোগ করার সিদ্ধান্ত কমিশনের।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বোন দরজাটা খোল, তোরে কিছু কমু না: স্বপ্নাকে রামিসার মা

ডলারের পরিচয় জানালো সোহেল

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে : দাবি সর্বমিত্রের

রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

সাত থেকে আট দিন আগে মারা গেছে বৃদ্ধ মা, পাশের রুমে থেকেও জানতেন না সন্তান

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দুই ঘণ্টা দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

সর্বাধিক পঠিত

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

ওসমান হাদি হত্যার হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

প্রয়োজনে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে: ইসি সচিব

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার