বোন দরজাটা খোল, তোরে কিছু কমু না: স্বপ্নাকে রামিসার মা

Post Image

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধষর্ণের পর হত্যা মামলায় তার মা পারভীন আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তার সাক্ষ্য গ্রহণ করেন৷ জবানবন্দি উঠে এসেছে, নিজের মেয়েকে ফিরে পেতে আসামি স্বপ্নার কাছে আকুতি জানান। তিনি বলেন, বোন দরজাটা খোল, তোরে কিছু কমু না।

এদিন দুই আসামিকে বিচারিক আদালতে তোলা হয়। পরে ১০ টা ৩৫ মিনিটে বিচারক এজলাসে উঠেন। প্রথমে মামলার বাদী আবদুল হান্নান মোল্লার সাক্ষ্য গ্রহণ করেন। পরে রামিসার মা পারভীন আক্তার জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার দিন ১৯ মে আমি রান্না করতে ছিলাম৷ রান্নার শেষ পর্যায়ে বড় মেয়ে রাইসা আক্তারকে তার চাচা গোলাম মোস্তফার বাসায় যেতে বলি। তখন ছোট মেয়ে রামিসা আক্তার বলেন, আম্মু আমিও যাব। রান্না ঘর থেকে বুঝতে পারি, দুজন রেডি হচ্ছেন। তবে বড় মেয়ে রাইসা তাকে রেখে বের হয়ে যান। আমি বুঝতে পারিনি, ওকে নিয়ে যায়নি। রান্নাঘর থেকে চিৎকার শুনতে পায়। পাশের ফ্ল্যাটের বাচ্চা চিৎকার দিচ্ছে, এটা ভেবেছি। কিছুক্ষণ পর দেখি দরজা খোলা। ভাবছি তারা (দুই মেয়ে) কি দরজা খোলা রেখে চলে গেল। কিছুক্ষণ  বড় মেয়ে রাইসা একা বাসায় ফিরে আসেন। তাকে জিজ্ঞাসা করি, 'রাইসা তুমি একা কেন, রামিসা কোথায়?' নিচে গিয়ে দেখি রামিসা সেখানে নাই। লোকজনকে জিজ্ঞাসা করছি, রামিসাকে দেখছে কি না। নিচের ছোট রুম খুলে পায়নি। দোতলায় ব্যাচেলারদের রুম চেক করেও পায়নি। তারপর তিন তলায় এসে রুমের দরজার ধাক্কা দিলে খোলেনা। তখন দরজার সামনে নিচে দেখি আমার মেয়ের একটা জুতা পড়ে আছে৷ তখন আমি চিৎকার করি। এসময় বিভিন্ন ফ্ল্যাট থেকে লোকজন আসেন। তারা এসেও দরজা ধাক্কা দিলেও খুলেনি। পরে নিচে থেকে ১০/১২ জন লোক আসেন। এসময় আমার স্বামী ফোন পেয়ে অফিস থেকে আসেন। দরজা খুলে ভেতরে গিয়ে দেখি, বাথরুম রক্তে ভরা। আমার মেয়ের মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গা দেখতে পায়। ওই ফ্ল্যাটের তখন আসামি স্বপ্নাকে দেখি। তাকে বলি, বোন দরজাটা খোল, তোরে কিছু কমু না। তারপরও দরজা খোলেননি। এরপর পুলিশ আসেন। পরে শুনেছি, সোহেল রানা আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে গ্রিল কেটে পালিয়ে গেছে। ১১ টা ২১ মিনিটে তার জবানবন্দি শেষ হয়। জেরাতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ তাকে একাধিক প্রশ্ন করেন। পরে সাক্ষ্য গ্রহণ শেষে তিনি আদালত থেকে বের হন। 

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯ মে সকাল সাড়ে ৯ টার দিকে রামিসা বাসা থেকে বের হলে আসামি সোহেল রানা কৌশলে ৫ম তলা বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি রুমে নিয়ে যায়। সকাল সাড়ে ১০ টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের রুমের সামনে রামিসার দেখতে পেয়ে ডাকাডাকি করে তার মা। সাড়াশব্দ না পেয়ে রামিসার মা ফ্ল্যাটের অন্যদের নিয়ে এসে ভেতরে প্রবেশ করেন। সোহেল ও স্বপ্নার শোয়ার রুমে রামিসার মাথাবিহীন দেহ এবং বালতির মধ্যে মাথা দেখতে পায়। স্বপ্না সেখানে দাড়ানো ছিল। এ ঘটনার দিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২০ মে প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আদেশ দেন আদালত। তদন্ত শেষে গত ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দেন। এতে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়। ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক অভিযোগ পত্রটি গ্রহণটি করে বিচারে প্রস্তুত হওয়ায় মামলাটি বদলির আদেশ দেন। একইদিন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ পত্র আমলে নিয়ে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন। পরে সোমবার আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বোন দরজাটা খোল, তোরে কিছু কমু না: স্বপ্নাকে রামিসার মা

ডলারের পরিচয় জানালো সোহেল

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে : দাবি সর্বমিত্রের

রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

সাত থেকে আট দিন আগে মারা গেছে বৃদ্ধ মা, পাশের রুমে থেকেও জানতেন না সন্তান

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দুই ঘণ্টা দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

সর্বাধিক পঠিত

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

ওসমান হাদি হত্যার হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

প্রয়োজনে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে: ইসি সচিব

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার