সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ভোগ করবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আবারও সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকান

রামিসা হত্যা মামলায় নতুন নাম, কে এই ডলার?

সরকার থেকে পদত্যাগ করছেন এক মন্ত্রী

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

ঈদের ছুটি শেষ, আজ খুলছে অফিস-আদালত

বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, আহত ৩

‘দেশের সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে’

সর্বাধিক পঠিত

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানাল সরকার

মাদ্রাসাছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

ওসমান হাদি হত্যার হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান