সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

Post Image


কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে; আমরা দেখছি, সেই সরকার বিচার বিভাগের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে কেড়ে নিচ্ছে। 


আমরা দেখেছি, বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় আত্তীকরণ করা হয়েছে। যেভাবে প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ করা হচ্ছে, একদলীয়করণ করা হচ্ছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় দখল করা হচ্ছে। যেখানে প্রার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে নেওয়া হয় না । ১৮তম জনকে নেওয়া হয় শুধু দলীয় বিবেচনায় ।


আজ বুধবার কুমিল্লা লালমাই উপজেলা বাগমারা মাঠে এনসিপি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন ।


তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি পরবর্তী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে এনসিপি সরকার গঠন করে মানুষের চাওয়াগুলোকে পূরণ করবে । আপনারা প্রতিটি ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপির দাওয়াত পৌঁছে দেবেন । আপনাদের জন্য আমরা সব সময় লড়াই করে যাব ।


কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা তরুণ প্রজন্মের জন্য একটা নিশ্চিত নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই । আমরা চাই এমন একটা বাংলাদেশ, যেখানে চাকরি পাইতে ঘুষ দেওয়া লাগবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, প্রত্যেকটি মানুষ নাগরিক হিসেবে তার মর্যাদা লাভ করবে । তার পূর্বপরিচয় সে কৃষকের সন্তান নাকি? কামারের সন্তান নাকি? খেটে খাওয়া মানুষের সন্তান নাকি? দিনমজুরের সন্তান কলকারখানা শ্রমিকের সন্তান, সচিবের সন্তান সেইটা তার যোগ্যতাকে কখনো প্রশ্নবিদ্ধ করবে না ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবি শিবিরের

হজের উদ্দেশে দুপুরে সৌদি আরব যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অবনতি সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মিথ্যা বুলি আওড়াচ্ছে সরকার: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

‘জাপানকে বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ’

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

মান্নার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই: রাষ্ট্রপক্ষের আইনজীবী

শেষ দিনে জামায়াত আমিরের নেতৃত্বে মিরপুরে গণমিছিল

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

নির্বাচিত হলে পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠন করব: জামায়াত আমির

পঞ্চগড়ে আ. লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’