জামায়াতে যোগ দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ারকে বহিষ্কার মুক্তিযোদ্ধা সংসদের

Post Image


জামায়াতে যোগদান করায় বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের আদেশ দেয় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ।


বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


রোববার চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (৩) অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


এতে আরও বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।


সভায় সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি অবগত করে কেন্দ্রীয় কাউন্সিলে পত্র পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এর আগে শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতে যোগ দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ারকে বহিষ্কার মুক্তিযোদ্ধা সংসদের

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীরা মুক্তির আশা জাগিয়েছিল: আসিফ মাহমুদ

আ.লীগকে ফেরাতে সংঘবদ্ধ অপপ্রচারের টার্গেটে ড. ইউনূস

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

সর্বাধিক পঠিত

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

তুলি পেশায় ‘গৃহিণী’, সম্পদ ২ কোটি ৩৪ লাখ টাকার

কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

আপন ভাইকে হারিয়ে মোস্তাফিজুর রহমান জয় এনে দিলেন জামায়াতকে

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

৫ দাবিতে আরও ১২ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

হাদিকে হামলার প্রতিবাদে ঢাকা জেলা দক্ষিণ শিবিরের বিক্ষোভ মিছিল

আট দলের আন্দোলনে এনসিপির সংহতি

‘জাপানকে বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ’

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন