কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

Post Image

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির খুলনা জেলা কমিটির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান। প্রথম দফার প্রার্থী ঘোষণার সময় খুলনার ছয়টির আসনের মধ্যে এই আসনে ফাঁকা রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনাসহ স্থগিত থাকা ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিকে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বদল করে কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে।

প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমীর এজাজের সমর্থক ও দলের নেতাকর্মীরা। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খণ্ড খণ্ড আনন্দমিছিল, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানানো হয়। 

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান ছাড়াও একাধিক প্রার্থী গণসংযোগ চালিয়ে আসছিলেন। তাদের মধ্যে আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি পার্থ দেব মন্ডল।

তারা দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার এ আসনটিতে চূড়ান্ত হলেন আমীর এজাজ খান। তিনি এর আগে এ আসনে একাধিক জাতীয় নির্বাচনে প্রার্থী হলেও পরাজিত হন।  

অপরদিকে প্রায় ১০ মাসের ব্যবধানে বুধবার খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করেছে।

ওই আসনের প্রার্থী করা হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়। ওই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা আবু ইউসুফ।

মনোনয়ন প্রাপ্তি সন্তোষ প্রকাশ করেছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান।

তিনি দল ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আসনটিকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

দাড়ি টুপিওয়ালা মানুষ এইভাবে মাথা নিচু করে বসতে পারেন?

একই দিনে তিনটি বিল, ‘সরকারের অনেক আওয়ামী বুদ্ধি’: জাহিদুল ইসলাম

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ইবিতে ছাত্রদল-শিবির মারামারি, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

দেশজুড়ে বিরোধীদলীয় সমর্থকদের ওপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

রয়টার্সে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন