আট দলের আন্দোলনে এনসিপির সংহতি

Post Image

আট দলের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আন্দোলনকারীদের বলবো, আমরা আপনাদের পাশে আছি। দাবি আদায় না করে যেন কেউ ঘরে না ফেরে।”

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে এখন গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে ককটেল সন্ত্রাস। এমন সময়ে আমাদের এনএইচএ’র আত্মপ্রকাশ অনুষ্ঠান করতে হচ্ছে।”

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষক, নার্সসহ বিভিন্ন পেশার মানুষ আন্দোলনে নামলে তাদের জলকামান ও লাঠিপেটা দিয়ে দমন করা হয়েছে। স্বাস্থ্য খাতে চরম নৈরাজ্য চলছে। সরকার কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমরা কথা বললেই অনেকে নাখোশ হন। কিন্তু নাখোশ হলে চলবে না। সরকারে বসে জনতার দাবি পূরণ করতেই হবে।”

সংস্কার রাজনীতি প্রসঙ্গে বিএনপির অতীত ও বর্তমান নেতৃত্বের তুলনা টেনে তিনি বলেন, “সংস্কার ইস্যুতে আগের বিএনপি নেতৃত্ব দূরদৃষ্টি দেখিয়েছিল। কিন্তু বর্তমান বিএনপি নেতৃত্ব সংস্কার প্রক্রিয়া থেকে সরে গেছে। তারা বলে দেশের মানুষ সংস্কার চায় না। তাহলে দেওয়ালে দেওয়ালে সংস্কারের লেখা কারা লিখছে?”

তিনি আরও বলেন, “জনগণ সংস্কারের পক্ষে ভোট দিতে চায়। তাদের সেই অধিকার কেড়ে নিলে গণতন্ত্রের দাবি অর্থহীন হয়ে পড়ে। জিয়াউর রহমান জনগণের মনোভাব বুঝেছিলেন বলেই ‘হ্যাঁ’ ভোটের ভিত্তিতে বিএনপির জন্ম হয়েছিল। খালেদা জিয়াও জনগণের স্পন্দন অনুধাবন করেছিলেন। কিন্তু বর্তমান বিএনপি নেতৃত্ব যদি জনগণের সেই স্পন্দন না বোঝে, তাহলে আমাদের আর কিছু করার নেই।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি