মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

Post Image

মানিকগঞ্জ-১ (ঘিওর–দৌলতপুর–শ্রীনগর) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতা ড. খোন্দকার আকবর হোসেন বাবলু ও এলাকাবাসী।


বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই অনশন কর্মসূচিতে মানিকগঞ্জ জেলার তিন উপজেলার বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ সন্তান।


অনশনরত নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের দাবি, বিএনপির দুঃসময়ে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় তাঁর জ্যেষ্ঠ সন্তান হিসেবে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।


তারা আরও বলেন, ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।


অনশন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন,আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুর্দিনে কাণ্ডারি ছিলেন। ওয়ান-ইলেভেনের সময় পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে তিনি দলের হাল ধরেছেন।


বাবার পরে আমিও মানিকগঞ্জে নেতাকর্মীদের পাশে থেকেছি, তাদের দায়িত্ব নিয়েছি। আশা করি বিএনপি আমার ত্যাগ ও পরিবারের অবদান বিবেচনা করবে।


তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে।



অভিযোগকারীদের দাবি, বিগত আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয়, বয়োবৃদ্ধ, বিতর্কিত ও সুবিধাভোগী নেতাদের মনোনয়ন দিয়ে ত্যাগী, অপেক্ষাকৃত তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের বঞ্চিত করা হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি বাড়ছে, যার রাজনৈতিক সুবিধা নিতে পারে প্রতিপক্ষরা।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী নয়ন

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক : ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু