সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

Post Image

দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) চালান নিয়ে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। 

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, হরমুজ প্রণালি এড়িয়ে ক্রুড অয়েল লোড করে জাহাজটি স্থানীয় সময় রাত ৩টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটির রুটও ভিন্ন। জাহাজটিতে এক লাখ টন ক্রুড রয়েছে। ১৩ থেকে ১৪ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে জাহাজটি। 

এদিকে ক্রুড অয়েল সংকটের কারণে ১৩ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ রয়েছে। ক্রুড অয়েল রিফাইনারিতে আসার পর প্রসেসিং ইউনিট সচল করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে। দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান আসে গত ১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আসে, যা ইআরএলে পরিশোধন করা হয়। ইআরএল এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ মোট ১৬ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন করে। বাকি চাহিদা মেটাতে ভারত ও চীন থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আড়াই লাখ ছুঁইছুঁই

আগস্টের প্রথম ২২ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

৫,৪৮২ টাকা বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরিতে গুনতে হবে যত টাকা

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

সর্বাধিক পঠিত

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারের’

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

আরো ৪০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

পাকিস্তান থেকে খাদ্যপণ্য আনবে বাংলাদেশ

রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলার,রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ শতাংশ

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

জুনের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

ইসলামী ব্যাংকে ৮০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতিতে জড়িত চুপ্পুর কোম্পানি