গ্রেপ্তার সাবেক সচিব জাহাঙ্গীর আলম

Post Image

জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপনের হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাঙ্গীর আলম-কে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার নাজমিন আক্তার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিপন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ১১ মে এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন জাহাংগীর আলমকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য রাখেন।

আজ (বুধবার) শুনানিকালে জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট রিপন মারা যান। এরপর ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গ্রেপ্তার সাবেক সচিব জাহাঙ্গীর আলম

সাদিক কায়েমের দাম্পত্য জীবনে বরকতের দোয়া করে ফরহাদের পোস্ট

কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার

হামে প্রতিটি ছোট্ট সোনামণির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে

স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি এবি পার্টির

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

থানায় বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক

র‍্যাব সদস্যদের ওপর হামলা, আহত ৫

সর্বাধিক পঠিত

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

ড. ইউনূসের নতুন ঠিকানা কোথায়?

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

তারেক রহমানের প্রত্যাবর্তন: ২৫ ডিসেম্বর ঘিরে নিরাপত্তাবলয়

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক