শিবির সভাপতি

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

Post Image

ইসলামী ছাত্রশিবিরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের বর্তমান সমস্যাগুলো সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রাষ্ট্রের বাজেট প্রণয়ন করা গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে কেন্দ্র করে তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেটের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘তারুণ্যের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক কোনো বাজেট দেখতে চায় না। জাতীয় বাজেট হতে হবে তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তারুণ্যের ভাবনা: ইসলামী মূল্যবোধ ও উন্নয়ন কৌশল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (CSPS)-এর নির্বাহী পরিচালক ড. মো. মিজানুর রহমান।

উপস্থাপিত প্রবন্ধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, অর্থনীতিবিদ প্রফেসর ড. ওয়ারেসুল করিম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শিব্বির আহমেদ।

এছাড়া আয়োজনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ, গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান এবং ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী