তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক ইমরান

Post Image

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম. ইমরান হোসাইন।

মঙ্গলবার সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএন বংলার সাব্বির হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানবজমিন এর আল আমিন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান এবং অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী নির্বাচিত হয়েছেন, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।

সতিকসাসের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতি বছর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নবাগত অধ্যক্ষকে নোসক সাংবাদিক সমিতির ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক ইমরান

অতিথির আসনে ছাত্রদল নেতারা, পাশে দাঁড়ানো শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিবিরের ‘কোরআন সন্ধ্যা’ আয়োজন

যে বার্তা দিয়ে পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ঈদুল আযহায় বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

তিতুমীরের আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ

শিক্ষার্থীদের ‘দাস বানানোর প্রকল্প’ না বানানোর আহ্বান, ছাত্রদলকে ডাকসু জিএস

সর্বাধিক পঠিত

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

১৫ ব্যাচকে বাদ দিয়ে বৃত্তি পাচ্ছে জবির ৫ ব্যাচ

দৌড়াতে দৌড়াতে আওয়ামীপন্থি শিক্ষককে আটক করলেন চাকসু প্রতিনিধিরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা