মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে : স্পিকার

Post Image

জুলাই জাদুঘর যতদিন থাকবে এখানে মানুষ আসলে মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে জুলাই জাদুঘরে। এই জাদুঘরের মাধ্যমে মাফিয়া নেত্রী বাংলাদেশে কলঙ্কিত হয়ে থাকবে। জনগণ এখানে এসে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে।’

স্পিকার আরও বলেন, ‘এই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিস্ট থেকে মুক্তের প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।’পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘জুলাইয়ের শেষ কিংবা আগস্টের ১ তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেয়া হবে।’



এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘আগে নিজেদের ঠিক করা উচিত, পরে বিএনপির নেতাকর্মীদের দোষ ধরিয়েন’

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া, যা বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী

আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে : স্পিকার

সর্বাধিক পঠিত

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

আ. লীগ ৩ বার ক্ষমতা এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে

জামায়াত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে হাস্যকর হয়ে উঠেছে: শিবির সভাপতি

জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, বিএনপির ৬ কর্মীকে জরিমানা

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: শফিকুর রহমান

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’