ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: শফিকুর রহমান

Post Image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু–এর মতো কর্মকাণ্ডের চেষ্টা করছেন

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর যারা আবির্ভূত হয়েছেন, তাদের সঙ্গে দায়িত্ববোধ থেকেই আলোচনায় বসা হয়েছিল। কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হওয়ায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে। তিনি জানান, “ক্ষমতায় না গিয়েও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ষড়যন্ত্রের জাল বুনছেন। কেউ কেউ বলছেন— জনগণ ভোট দিক বা না দিক, ক্ষমতায় যেতে হবে। এ ধরনের মানসিকতা দেশ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, হতাশা বা দিশাহীনতা থেকে কেউ বিভ্রান্ত পথে হাঁটতে চাইলে প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো জনঅভ্যুত্থান ঘটবে। তাঁর ভাষ্য, “৫ আগস্ট সন্ত্রাস ও ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল; প্রয়োজনে সেই শক্তি আবারও জেগে উঠবে।”

জামায়াত আমির অভিযোগ করেন, বিভিন্ন দল ও ব্যক্তির কর্মকাণ্ডে দেশ দুর্নীতিতে পিছিয়ে পড়েছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বিপ্লবের পরপরই একটি গোষ্ঠী ব্যক্তিস্বার্থে জনগণের ওপর চাপ বাড়িয়েছে, ফলে চাঁদাবাজি ও হয়রানিতে সমাজজীবন অস্থির হয়ে উঠেছে। বিনিয়োগকারী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবাই এই চাপে কষ্ট পাচ্ছেন।

তিনি দাবি করেন, ইসলামী দলের নামে চাঁদাবাজির দায় চাপানোর সুযোগ নেই। ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ স্বস্তির কিছুটা স্বাদ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

ঢাবি ক্যান্টিনে খাবার, বিল বকেয়া—অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মিরসরাইয়ে অসহায় বিধবা ও এতিম সন্তানদের পাশে জামায়াত, বসতঘর সংস্কারে সহায়তা

গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রহসন

জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে: খেলাফত মজলিস

দেশ চালাতে না পারলে সরে দাঁড়ান: সরকারকে ডাকসু ভিপি

জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে

সরকারের অযৌক্তিক সিদ্ধান্তের পক্ষ নেওয়াই ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা: ডাকসু নেতা রায়হান

সর্বাধিক পঠিত

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

কোনো দলের নয়, জনগণের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

‘এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে’

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

‘সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো’