সড়কে স্ত্রীকে মারতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল

Post Image

রাস্তায় দেখেই স্কুটি থামিয়েছিলেন যুবক। স্ত্রীর দিকে তেড়েও গেলেন তিনি। প্রাণে মেরে ফেলার চেষ্টা করলেন। কিন্তু ফল হল উলটো। স্ত্রীকে মারতে গিয়ে নিজেই জনগণের কাছে পিটুনি খেয়ে গেলেন তিনি।

চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি রীতিমত ভাইরাল। ঘটনাটি ভারতের বেঙ্গালুরু শহরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও স্বাধীনভাবে সেই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, এক যুবক স্কুটিতে করে এসে রাস্তায় হেঁটে যাওয়া এক তরুণীর কাছে থেমে যান। এরপর দৌড়ে তরুণীকে ধরে ফেলেন তিনি। তার ওপর হামলা শুরু করেন।

কিন্তু তিনি যখন তরুণীর ওপর হামলা শুরু করেন, তখন সেখানে আমজনতার ভিড় জমে যায়। সবাই পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তার পরেই যুবককে থামানোর চেষ্টা করেন তারা। কয়েকজন এসে যুবককেই পেটাতে শুরু করেন। আর সেই ঘটনার ভিডিওই প্রকাশ্যে এসেছে। ঘটনাটি বেঙ্গালুরুর এবং ওই যুবক এবং তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মিহির ঝা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখার পর নেটিজেনদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

অনেকে আবার উপস্থিত জনতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ভিডিওটি দেখার পর এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘মহিলাকে মার খেতে দেখে ভিডিও না বানিয়ে কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দেখে ভাল লাগল।’ 

অন্য একজন লিখেছেন, ‘যুবককে দেখে মনে হচ্ছিল তরুণীকে মেরেই ফেলবেন। কড়া শাস্তি দেওয়া হোক।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

হরমুজ ‌‘চিরতরে’বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ আজ, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী

সড়কে স্ত্রীকে মারতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল

ইরান ইস্যুতে বিতর্কের মধ্যে পদত্যাগ শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, রাজ্য রাজনীতিতে তোলপাড়

সর্বাধিক পঠিত

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

আসামে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া

খামেনেয়ির বাসভবন, গোয়েন্দা সদরদপ্তরসহ ৩০ স্থানে হামলা

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা