ভারতের আসামে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রদেশের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।
প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের আশপাশে বেশি অনুভূত হয়।







