ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া

Post Image

অবরোধের খবর সংগ্রহ করতে গিয়ে রিপাবলিক বাংলার এক সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। এলাকাবাসি ওই সাংবাদিককে ধাওয়া দিয়ে এলাকাছাড়া করেন। এছাড়া বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, তার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় এবং ধাওয়া দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রিপাবলিক বাংলা ভুলভাবে খবর প্রচার করে এবং এতে উত্তেজনা বাড়ে।

প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধে বেলডাঙায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়। বিক্ষোভকারীরা ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের মরদেহ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঝাড়খণ্ডে উদ্ধার হয়। তিনি সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

জানা গেছে, আলাউদ্দিন ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন এবং একটি ভাড়াবাড়িতে থাকতেন। সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে গ্রামবাসীর দাবি, তাকে মারধর করে হত্যার পর ঘটনাটি আড়াল করতে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের আরও অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই তার সঙ্গে এমনটা করা হয়েছে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকে বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে নামেন এবং ১২ নম্বর জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করেন। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতে মন্দিরের দেয়াল-টিনের ছাউনি ধসে ছয়জনের মৃত্যু

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

হরমুজ প্রণালি খুলতে পাকিস্তানকে মধ্যস্থতা জোরদারের আহ্বান চীনের

৯ বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

জুন থেকে স্বাভাবিক হতে পারে হরমুজ প্রণালির জাহাজ চলাচল : যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি হামলা, আরও দুই বাংলাদেশি নিহত

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শান্তিপূর্ণভাবে হোক বা অন্য উপায়ে, ইরানের বিরুদ্ধে জয় আমাদেরই: ট্রাম্প

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া

খামেনেয়ির বাসভবন, গোয়েন্দা সদরদপ্তরসহ ৩০ স্থানে হামলা

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

‘যুদ্ধবিরতি’র পর গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের