শুভেন্দুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, রাজ্য রাজনীতিতে তোলপাড়

Post Image

বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) রাজ্যের নতুন শাসক হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে এমন সুখের মুহূর্তেই হঠাৎ গলার কাঁটা হয়ে উঠেছে তার পুরোনো একটি ভিডিও। ঘুস নেওয়ার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল

মূলত ২০১৬ সালের ঘুস নেওয়ার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়। এই ভিডিওটি একসময় বিজেপি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ব্যবহার করলেও এখন সেটি বুমেরাং হয়ে দলটির ওপরই ফিরে এসেছে। পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি রহস্যজনকভাবে সরিয়ে ফেলা, যা শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ উসকে দিয়েছে।

ঘটনাটি ২০১৬ সালের, যখন নারদা স্টিং অপারেশনের আদলে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি দাবি করেছিল, তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়সহ শীর্ষ নেতারা বিভিন্ন স্থানে অর্থের লেনদেন করছেন। সেই সময় এই ভিডিওটিকে প্রধান হাতিয়ার বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। 

কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে যায় যখন মুকুল রায় ও শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এই প্রভাবশালী নেতাদের দলবদলের পরপরই বিজেপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেল থেকে সেই বিতর্কিত ভিডিওটি সরিয়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।

ভিডিওটি মুছে ফেলার এই সিদ্ধান্ত এখন রাজনৈতিক আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। সমালোচকরা বিজেপির এই পদক্ষেপকে দ্বিমুখী নীতি হিসেবে দেখছেন এবং অভিযোগ তুলেছেন, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর নেতাদের অতীত দুর্নীতির রেকর্ড মুছে ফেলে তাদের পবিত্র করার চেষ্টা চালানো হচ্ছে। 

বিরোধী দলগুলোর দাবি, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসলে রাজনৈতিক সুবিধার ওপর নির্ভরশীল এবং এটি তাদের সিলেক্টিভ বা পক্ষপাতমূলক আচরণের বড় প্রমাণ। যদিও বিজেপি তাদের চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছে, তবুও বিভিন্ন অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে এটি এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরান ইস্যুতে বিতর্কের মধ্যে পদত্যাগ শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, রাজ্য রাজনীতিতে তোলপাড়

আসামে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

এমপিদের প্রতিশ্রুতি নিয়ে বাস্তবায়নে বিশেষ ‘সেল’ গঠন

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

কূটনৈতিক সমাধানের সময়ই যুক্তরাষ্ট্র সামরিক দুঃসাহস দেখায় : ইরান

সর্বাধিক পঠিত

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া

খামেনেয়ির বাসভবন, গোয়েন্দা সদরদপ্তরসহ ৩০ স্থানে হামলা

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক