খামেনেয়ির বাসভবন, গোয়েন্দা সদরদপ্তরসহ ৩০ স্থানে হামলা

Post Image


মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সমাবেশের পর ইরানে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একযোগে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িসহ ইরানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খবরে বলা হয়, একযোগে আঘাত হানা লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের রাষ্ট্রপতির বাসভবন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির কার্যালয় ও বাসভবন, পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানের পূর্ব ও উত্তরাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। এই অঞ্চলেই খামেনেয়ির বাসভবন অবস্থিত। তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার আগেই একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনেয়িকে।


হামলা সম্পর্কে ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে একটি ‘প্রি-এম্পটিভ’ বা আগাম প্রতিরোধমূলক অভিযান চালিয়েছে। এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন শিল্ড অব জুডাহ’। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই অভিযান কয়েক মাস ধরে পরিকল্পনা করা হচ্ছিল এবং হামলার তারিখ চূড়ান্ত করা হয় কয়েক সপ্তাহ আগেই।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আসামে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

এমপিদের প্রতিশ্রুতি নিয়ে বাস্তবায়নে বিশেষ ‘সেল’ গঠন

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

কূটনৈতিক সমাধানের সময়ই যুক্তরাষ্ট্র সামরিক দুঃসাহস দেখায় : ইরান

হামলার পরও যুদ্ধবিরতি ‘কার্যকর’আছে বলে দাবি ট্রাম্পের

ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

সর্বাধিক পঠিত

খামেনেয়ি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

খামেনেয়ির বাসভবন, গোয়েন্দা সদরদপ্তরসহ ৩০ স্থানে হামলা

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া