ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল, হরমুজ প্রণালিও খোলা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Post Image

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে সেটি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে এক যৌথ সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘যুদ্ধবিরতি শেষ হয়নি। তবে কোনও উত্তেজনা পরিস্থিতি লঙ্ঘনের পর্যায়ে পৌঁছায় কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট নেবেন, তবে আমরা অবশ্যই ইরানকে তাদের কর্মকাণ্ডে বিচক্ষণ হতে অনুরোধ করব।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে আমরা পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। মার্কিন ডেস্ট্রয়ারসহ দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা প্রমাণ করে যে পথটি পরিষ্কার আছে।’ এই ঘটনায় ইরানিরা লজ্জিত। তারা বলেছিল যে প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু তা নেই।’

হরমুজ প্রণালির ওপর মার্কিন অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর রয়েছে বলেও জানান হেগসেথ। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, প্রজেক্ট ফ্রিডম শুরু হওয়ার সাথে সাথে ছয়টি জাহাজ ইরানের বন্দরগুলো থেকে অবরোধ এড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তাদের সবাইকে ফিরিয়ে দেয়া হয়েছে।’



এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট

জাতিসংঘে হরমুজ নিয়ে ভোটের প্রস্তুতি, চীন ও রাশিয়াকে ভেটো না দেয়ার আহ্বান

দুপুরের মধ্যে দেশের যে অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল, হরমুজ প্রণালিও খোলা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যে ৫ কারণে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি

হরমুজে বেসামরিক নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

সর্বাধিক পঠিত

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

খামেনেয়ি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক