এনসিপিতে আরও চমক আসছে, জরুরি সংবাদ সম্মেলনের ডাক

Post Image

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন চমক আসছে। জুলাই গণঅভ্যুত্থানের পর যাত্রা শুরু হওয়ার তরুণদের দলটিতে আরও অনেক পরিচিত মুখ যোগদান করতে যাচ্ছেন। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ মে) সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি। ইতিমধ্যে পরিচিত ও জনপ্রিয় কয়েকজনের নাম রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। 

আজ সোমবার (৪ মে) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) রাজনীতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। 

এতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে। এর আগে সমর্থকদের নিয়ে এনসিপিতে যোগ দেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। 

গত ২৩ এপ্রিল কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান করেন পরিচিত অনেক মুখ। এ তালিকায় আরও ছিলেন, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ অনেকে।

এর আগে গত ১৯ এপ্রিল আমার বাংলাদেশ (এবি) পার্টি, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের অন্তত ৩৫ নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এর মধ্যে ছিলেন আপ বাংলাদেশের আহবায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

এনসিপিতে আরও চমক আসছে, জরুরি সংবাদ সম্মেলনের ডাক

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ নিয়ে আপত্তি মনিরা শারমিনের

বিএনপির দুই নেতার অডিও ভাইরাল: তুই চুরি করবি আমারে না বলে চুরি করলি কেন

বিএনপি কর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাদের উপর হামলার অভিযোগ

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম

সচেতন নাগরিক হিসেবে আদালতে গেছি, আইন বিচার করবে

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

ছাত্রদল নেতা নুরু হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল