বিএনপির দুই নেতার অডিও ভাইরাল: তুই চুরি করবি আমারে না বলে চুরি করলি কেন

Post Image

জামালপুরে শ্রমিক দল ও মৎসজীবী দলের দুই নেতার মধ্যকার একটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।

আজ রবিবার ইকতিয়ার হোসেন সাগর নামের আইডি থেকে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ওই কথোপকথনে চুরির অভিযোগকে কেন্দ্র করে তীব্র বাক্য বিনিময় হয়।

ভাইরাল হওয়া এক মিনিটের অডিওতে কথোপকথনের শুরুতে জামালপুর জেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল হালিম নামে একজনকে সালাম দিতে শোনা যায়। জবাবে জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান ক্ষোভ প্রকাশ করে তাকে ‘চোর’ আখ্যা দেন এবং অভিযোগ করেন, অন্যের জিনিস চুরি করে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।

হালিম: ভাই, আসসালামু আলাইকুম।

সোবহান: এই চোরের বাচ্চা ফোন ধরোস না কেন। মাইনসের জিনিস চুরি করে আরেক জায়গায় দিছোস, ফোন ধরোস নাই কেন

হালিম: ভাই কারে বলতাছেন।

সোবহান: তর বাপেরে ডাক দিয়ে নিয়ে আইসা এনে চুরি শেষ করোস না কেন।

সোবহান: এই চোর তোরেই কইতাছি চোর।

সোবহান: তরে বলতাছি তুই চুরি করছোস কে বে, আমরা সিদ্ধান্ত নিয়েছি ,তুই চুরি করছোস কোন হিসাবে। হালিম: আরে ভাই আপনি ব্যবহার ভালো করেন, আপনার সাথে তো আমার এই সম্পর্ক না

সোবহান: না না আমি কোন সম্পর্ক মারি আমি, আমার হাজার হাজার নেতাকর্মী সামনে অপমান করে সম্পর্ক দেখাও সম্পর্কের আমি .......। তুই চুরি করছোস, তুই আমারে বলে চুরি করলি না কেন।

হালিম: আরে ভাই এটা আমিনুল আর শাহিন মাস্টর কে বলেন আমারে কেন ।

এমন কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলাবাসীর মধ্যেেদেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

কল রেকর্ডের বিষয়ে জামালপুর জেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল হালিম মোবাইল ফোনে বলেন-‍ ওই কল রেকর্ডের বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। রেকর্ডের ভিতরে যা আছে, সেটাই আমার বক্তব্য।

তবে ভাইরাল হওয়া কল রেকর্ডের বিষয়ে জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান বলেন-“বালু ঘাটের ইজারার বিডি দেয়া হয়। আমরা সবাই মিলে হালিমকে বিডি ড্রপের জন্য বলে রাখি। হালিম আমাদের সবগুলো বিডি চুরি করে লুকিয়ে রেখে তার মন মতো বিডি ড্রপ করেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। সে একাই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তাই ক্ষোভে এমন কথা হয়েছে। কথোপকথনটি গত মাসের ১৯ তারিখের”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

এনসিপিতে আরও চমক আসছে, জরুরি সংবাদ সম্মেলনের ডাক

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ নিয়ে আপত্তি মনিরা শারমিনের

বিএনপির দুই নেতার অডিও ভাইরাল: তুই চুরি করবি আমারে না বলে চুরি করলি কেন

বিএনপি কর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাদের উপর হামলার অভিযোগ

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম

সচেতন নাগরিক হিসেবে আদালতে গেছি, আইন বিচার করবে

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

ছাত্রদল নেতা নুরু হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল