যাকাত থেকে চাঁদাবাজি 'উত্তম': নিলুফার মনির বক্তব্যে ছাত্রশিবির তীব্র প্রতিবাদ

Post Image

যাকাতের মতো ইসলামের একটি মৌলিক ও ফরজ ইবাদতকে হেয় প্রতিপন্ন করে চাঁদাবাজিকে তুলনামূলক 'উত্তম' হিসেবে উপস্থাপন করায় বিএনপি নেত্রী ও   সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ ২ মে (শনিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি যাকাতের মতো একটি পবিত্র ফরজ বিধানকে অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করেছেন। তিনি সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলের কথা না বলে, উল্টো একে যাকাতের চেয়ে উত্তম হিসেবে উল্লেখ করেছেন; যা কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের শামিল।

নেতৃবৃন্দ আরও বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি অভাবীদের প্রাপ্য অধিকার ও সামাজিক বৈষম্য দূর করার একটি ঐশ্বরিক অর্থনৈতিক ব্যবস্থা। অন্যদিকে, চাঁদাবাজি একটি জঘন্য অপরাধ, যা জুলুম ও অন্যায়ের নামান্তর। ইসলামের পবিত্র বিধানকে এমন একটি অপরাধের সঙ্গে তুলনা করা চরম মূর্খতা ও ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা ছিল দেশ সকল প্রকার জুলুম ও চাঁদাবাজি থেকে মুক্ত হবে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত চাঁদাবাজির ক্ষেত্রগুলো এখন কেবল হাতবদল হয়েছে।

তারা অভিযোগ করেন, যখন রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রকাশ্যে চাঁদাবাজি-লুটপাটের পক্ষে বৈধতা দেওয়া হয় এবং একে ধর্মীয় বিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়, তখন তা দেশপ্রেমিক জনতাকে গভীরভাবে শঙ্কিত করে। এটি জনআকাঙ্ক্ষা পূরণের পরিবর্তে চাঁদাবাজিকে রাজনৈতিক সংস্কৃতি হিসেবে জায়েজ করার অপচেষ্টা।

পরিশেষে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। তারা নিলোফার চৌধুরী মনিকে তার এই দায়িত্বজ্ঞানহীন ও ইসলামবিদ্বেষী বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।


এ ছাড়াও সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করার এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যাকাত থেকে চাঁদাবাজি 'উত্তম': নিলুফার মনির বক্তব্যে ছাত্রশিবির তীব্র প্রতিবাদ

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে না রাখার হুঁশিয়ারি

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

প্রধানমন্ত্রীর চলাফেরা কথাবার্তায় যে চমৎকার সারল্য সংযম, তা ইতিহাসে বিরল: মাহদী আমিন

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

সর্বাধিক পঠিত

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

“বিএনপি যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি”

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

জেলা যুগ্ম আহ্বায়কসহ বিএনপির ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড