২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

Post Image

রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালের মধ্যেই এ সমস্যার সমাধান সম্ভব। সরকার এ বিষয়ে তৎপর আছে, প্রধানমন্ত্রী নিজেই কমিটি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রীও কাজ করছেন।

আজ শনিবার দুপুরে উখিয়ার পালংখালীতে স্টেশনে আয়োজিত উখিয়া-টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়রা চাকরি করবে এটা আমাদের অধিকার। আজকের এই সমাবেশ থেকে আমি স্থানীয়দের আরও চাকরি ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায় করতে হবে।’

অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয়দের পক্ষে ৭ দফা দাবি তুলে ধরা হয়।

রবিউল হোছাইন বলেন, ‘রোহিঙ্গাদের কারণে আমরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল বন্ধ, মাদক চোরাচালান বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন, চাকরিতে ৫০ শতাংশ স্থানীয় নিয়োগ নিশ্চিতকরণের মতো জনদাবিগুলোর বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের সে বার্তা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।’

অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আজাদের সঞ্চালনায় এ সময় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম.এ মোক্তার আহমদ, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এড. রেজাউল করিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যাকাত থেকে চাঁদাবাজি 'উত্তম': নিলুফার মনির বক্তব্যে ছাত্রশিবির তীব্র প্রতিবাদ

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে না রাখার হুঁশিয়ারি

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

প্রধানমন্ত্রীর চলাফেরা কথাবার্তায় যে চমৎকার সারল্য সংযম, তা ইতিহাসে বিরল: মাহদী আমিন

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

সর্বাধিক পঠিত

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

“বিএনপি যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি”

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান

খালেদা জিয়া প্রার্থী হবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

জেলা যুগ্ম আহ্বায়কসহ বিএনপির ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড