হরমুজকে রাজনৈতিক অস্ত্র বানানো যাবে না : কাতার

Post Image

হরমুজ প্রণালিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, কোনো আন্তর্জাতিক বিরোধে এই গুরুত্বপূর্ণ জলপথকে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করা ঠিক নয়।

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত থাকা উচিত এবং দ্রুত এটি আবার চালু করা জরুরি। কারণ, প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে জ্বালানি সংকট ও খাদ্য অনিরাপত্তা।

আল-আনসারি জানান, প্রণালিতে ট্রানজিট ফি আরোপ করতে হলে তা আঞ্চলিক ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। পাশাপাশি ভবিষ্যতের যে কোনো চুক্তিতে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ও আন্তর্জাতিক নিশ্চয়তা থাকা দরকার।

তিনি আরও বলেন, কোনো একক দেশ বা শক্তি অন্যদের ওপর শর্ত চাপিয়ে এই জলপথ নিয়ন্ত্রণ করতে পারে না।

কাতারের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, হরমুজ বন্ধ রাখা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এতে কোনো সমস্যার সমাধান হবে না। বরং এতে অঞ্চলের উত্তেজনা আরও বাড়বে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে। 

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তেল উৎপাদন কমাতে বাধ্য হবে ইরান: যুক্তরাষ্ট্র

হরমুজকে রাজনৈতিক অস্ত্র বানানো যাবে না : কাতার

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

একতরফা ‘জয় ঘোষণা’ দিয়ে যুদ্ধ শেষের চিন্তা ট্রাম্পের

হজ পালনকারীদের সহায়তায় আজহারীর ‘হজ হেল্প ডেস্ক’

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, তীব্র প্রতিযোগিতায় চার প্রার্থী

যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান

শিগ্‌গিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

সর্বাধিক পঠিত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

যুদ্ধবিরতির খবরে তেলের দামে বড় পতন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

‌‌‘খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন’

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি