বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর যে বাংলাভাষী মুসলমানরা হজ পালনে যাচ্ছেন, তাদের হজ যেন সুন্নাহসম্মত ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন হয়—এই লক্ষ্যকে সামনে রেখে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ ‘হাসানাহ হজ হেল্প ডেস্ক’ নামে একটি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে, যাতে তারা সহজে ও শুদ্ধভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবীজি (সা.) বলেছেন, মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। (সহিহ মুসলিম: ১৩৪৯)
তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই ‘মাবরুর’ বা কবুল হজ হিসেবে আল্লাহর দরবারে গৃহীত হবে, যখন তা সঠিকভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে আদায় করা হবে। সাধারণ মানুষের হজ পালনে যেন কোনো অসঙ্গতি বা ত্রুটি না থাকে, সেই লক্ষ্যেই হাসানাহ ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হজ সংক্রান্ত যে কোনো শরঈ জিজ্ঞাসার সঠিক সমাধান পেতে প্রশ্ন পাঠানোর মাধ্যমগুলো হলো—
ফোন/মেসেজ/হোয়াটসঅ্যাপ : 01336684030
ইমেইল : [email protected]







