‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

Post Image


দীর্ঘদিন ধরেই ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগানের প্রচলন করেছে দলটির প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনগুলো। সমালোচনার ক্ষেত্রে প্রায়ই এই শব্দটি ব্যবহার করতে দেখা যায় প্রতিপক্ষকে। তবে এবার সেই স্লোগানকেই উলটো ব্যঙ্গ করে নিজেরাই প্রচারণা চালিয়েছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।


আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে একটি ব্যানারে দেখা যায়, বড়ো অক্ষরে লেখা “এই গুপ্ত গুপ্ত…”। 


ব্যানারের এক পাশে ইশারা করা কার্টুন চরিত্র এবং অন্যপাশে “Ok” লেখা সংলাপের মাধ্যমে পুরো বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছে তারা। ব্যানারটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা তৈরি করেছে।


শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা বলেন, ‘তাদেরকে (শিবির) অন্য ছাত্রসংগঠনগুলো যেভাবে ব্যঙ্গ করে 'গুপ্ত' বলে, তারা এই বিষটিকেই কাজে লাগিয়ে ইতিবাচকভাবে প্রচার করছে। জিনিসটা সুন্দর এবং ফানি। আগে তো এমন কিছু দেখিনি। তবে বিষয়টা ভালো লেগেছে।’


ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক বলেন, এই ট্যাগ মূলত সামনের দিনে শিক্ষার্থীদের ওপর জুলুম নির্যাতন করার জন্য একটি ন্যারেটিভ। আমরা শুরুতেই সেই ন্যারেটিভকে একেবারে ভেঙে দিতে চাই। মূলত ‘গুপ্ত, গুপ্ত’ হচ্ছে এখনকার একটা ট্রেন্ড। আর সমসাময়িক যে ট্রেন্ডিং চলছে এবং যে উক্তিগুলো আছে, সেগুলোকে নিয়ে আসার উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের যতটা অ্যানগেজ রাখা যায়। আমাদের প্রচার তো আর আমরা করি না, নানান ট্যাগ দিয়ে আমাদের প্রতিপক্ষরাই এই কাজ করে দেয়। এজন্যই মূলত আমরা এই ব্যানার লাগিয়েছি।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

সর্বাধিক পঠিত

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ

রাবিতে শিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব

চবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের দুই প্রফেসরের সৌজন্য সাক্ষাৎ

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

চাঁদাবাজির ভুয়া অভিযোগে সহিংস মব তৈরির চেষ্টা হচ্ছে: ঢাবি ছাত্রদল

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, ডাকসুর আল্টিমেটাম