চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে—মর্মে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।


আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমরা কাউকে আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা করা হয়েছে—এমন বক্তব্য দেইনি। আপনারা এমন তথ্য কোথায় পেলেন? আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেছেন, ‘আমি এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো।’


এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে—এমন কোনো তথ্য নির্বাচন কমিশন আমাদেরকে জানায়নি। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।


প্রসঙ্গত, আজ বুধবার দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।


বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, গ্রেপ্তারে আল্টিমেটাম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও গঠন হয়নি তদন্ত কমিটি

রাবিতে সাংবাদিক পিটিয়ে ছাত্রদল নেতা বললেন— ‘গুপ্ত শিবিরছানাদের প্রতিহত করা হয়েছে’

সিসিটিভির হার্ডডিস্ক সাংবাদিকদের হাতে তুলে দিলেন রাবি প্রভোস্ট

রাবি প্রশাসনের মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

রাবিতে শিক্ষার্থী ও সাংবাদিকের উপর ছাত্রদলের হামলা, আহত ৪

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজসহ দুই নেতাকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ