ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে এ বইমেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এ বইমেলা চলবে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমনপীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, এই বইমেলার মূল লক্ষ্য হলো শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, পাঠ ও চিন্তার মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে মুক্তচিন্তা ও প্রতিরোধের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আশিক খান বলেন, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হওয়ার একটি মিলনমঞ্চ।

বইমেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল ছাড়াও স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকছে বলে জানান আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে