রাবিতে শিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব

Post Image


ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চার দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবটি চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকাশনা উৎসব উপলক্ষে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকারসহ বিভিন্ন ধরনের ইসলামী বই এবং পবিত্র কুরআন বিক্রি করা হচ্ছে। এছাড়া ছাত্রশিবিরের নিজস্ব প্রকাশনাও স্টলে প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

প্রকাশনা উৎসব দেখতে আসা ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইসলামী চিন্তা ও চেতনার বই রয়েছে। স্টলে বিভিন্ন উক্তি সম্বলিত স্টিকার ও পরিচিতিমূলক সামগ্রী আছে, যা আমাদের ভালো লেগেছে। এতদিন শিবির সম্পর্কে আমাদের ভুল ধারণা দেওয়া হয়েছিল। এখন এসে দেখছি, তারা ভালো কাজ করছে'।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাফায়েত হোসেন বলেন, ‘এখানে ধর্মীয় বইয়ের পাশাপাশি সাহিত্য এবং জুলাই বিপ্লব সম্পর্কিত বইও রয়েছে। সব মিলিয়ে দেখার ও জানার সুযোগ পাচ্ছি, যা ভালো লাগছে'।

উৎসবের সার্বিক বিষয় নিয়ে শাখা ছাত্রশিবিরের সহকারী এইচআরডি সম্পাদক আহমেদ মুন্সী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমাদের প্রকাশনা কার্যক্রম সংগঠনের একটি মৌলিক সেক্টর। এই স্টলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রকাশনাগুলোর সঙ্গে পরিচিত হতে পারছে এবং বুঝতে পারছে আমরা কী ধরনের বই ও প্রকাশনা চর্চা করি'।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগেই এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের নিয়মিত প্রকাশনার পাশাপাশি নববর্ষ উপলক্ষে বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। বিক্রি ও প্রদর্শনী দুটিরই ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে ও বুঝতে পারবে'। প্রসঙ্গত, চার দিনব্যাপী এ প্রকাশনা উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে