নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

Post Image

ওপেনারদের ব্যর্থতায় খাদে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ২৬৬ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ডকে। শান্ত-লিটনের ১৬০ রানের জুটি ও শেষ দিকে তাওহীদ হৃদয়ের ৩৩ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫৫। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও বাংলাদেশ। 

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ডাক হয়ে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার তানজিদ তামিম ফেরেন ৫ বলে ১ রান করে। দুটি চারে ২৬ বলে ১৮ করা সৌম্য সরকার আউট হলে অনেকটা চাপেই পড়ে বাংলাদেশ। 

তবে, লিটনকে সাথে নিয়ে উইকেট সামলে নাজমুল হাসান শান্তর দৃঢ় ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে টাইগাররা। ছাব্বিশতম ওভারে এসে শান্ত তুলে নেন ফিফটি। ফিফটি করতে ৭০ বল খেলেন শান্ত।

অপরদিকে, ৭১ বল খেলে ফিফটি তুলে নেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। দীর্ঘ ১৯ ইনিংস পর ফিফটির দেখা পান তিনি। ৯১ বলে ৭৬ রান করে লেনক্সের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন লিটন। 

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তাওহীদ হৃদয় মাঠে আসলে তাকে নিয়ে সেঞ্চুরির দিকে আগান শান্ত। ১১৪ বলে শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। রানের গতি বাড়াতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ১০৫ রানে আউট হন শান্ত। 

৪৮তম ওভারে দলীয় ২৫৬ রানে অধিনায়ক মিরাজ আউট হওয়ার পরবর্তী ওভারে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৩ রানে। 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন উইল ও'রুর্ক। দুটি করে উইকেট পান বেন লিস্টার ও জেয়ডেন লেনক্স এবং একটি উইকেট শিকার করেন ডিন ফক্সক্রফট। 

সর্বশেষ খবর

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

লিটনের ফিফটি, সেঞ্চুরির পথে শান্ত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইরান

আকবর-প্রিতমের সেঞ্চুরি, লড়ছেন মুশফিক-অমিত

আইপিএল,লা লিগাসহ টিভিতে যে খেলা দেখবেন

আইপিএল,পিএসএলসহ টিভিতে আজকের খেলা

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি