বিশ্বের প্রথম ‘বিলিয়নিয়ার’ ফুটবলার রোনালদো

Post Image


বিশ্ব ফুটবলে অসাধারণ সফলতা অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস রচনা করেছেন। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

অর্থনীতি বিষয়ক বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্লুমবার্গের ‘বিলিয়নিয়র ইনডেক্স’ অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলারে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখা রোনালদো আজ পর্যন্ত জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অরসহ অসংখ্য বড় পুরস্কার। বিশ্বকাপ ছাড়া ফুটবলের প্রায় সব বড় ট্রফি তার সংগ্রহে রয়েছে।

সম্প্রতি আল নাসরের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে আর্থিক দিক থেকে রোনালদোর অবস্থান আরও শক্ত হয়েছে। এছাড়া বিশ্বখ্যাত ব্র্যান্ড আরমানি ও নাইকের সঙ্গে তার রয়েছে বহু কোটি টাকার সহযোগিতা চুক্তি।

অর্থের বাইরে খেলায়ও রোনালদো সবার ওপরে। পেশাদার ক্যারিয়ারে ৯৪৬ গোল করে এখন হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, পরিবার থামার পরামর্শ দিলেও হাজারতম গোল করার আগ পর্যন্ত তিনি থামবেন না।

রোনালদো বলেছেন, “আমার পরিবারের অনেকেই বলে এখন থামার সময় হয়েছে। আমি নিশ্চিত যখন শেষ করব, তখন হাজার গোল পূরণ করব। আমি সর্বস্ব দিয়েছি এবং এখন সময়ের মূল্য জানি, তাই বাকি সময় উপভোগ করার চেষ্টা করব।”

গতকাল (মঙ্গলবার) তিনি ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’ পুরস্কারও অর্জন করেন। পুরস্কার গ্রহণকালে রোনালদো বলেন, “এটা আমার ক্যারিয়ারের শেষ পুরস্কার নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নের স্বীকৃতি। আমি সবসময় জেতার মনোভাব নিয়ে খেলি এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চাই।”

সর্বশেষ খবর

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ঘিরে বড় শঙ্কা

‘ছোটবেলা থেকেই এই গোলের স্বপ্ন দেখেছি’

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আইওসির নৈতিকতা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

সর্বাধিক পঠিত

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

আজ টিভিতে যে খেলা দেখবেন

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই খেল ভারত, হিলির বিশ্ব রেকর্ড

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিলো না চট্টগ্রাম রয়্যালস

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজশাহীকে জেতালেন শান্ত

ম্যাচের মধ্যে ইফতার করার সুযোগ থাকবে ইংলিশ ফুটবলে

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে