‘বাংলাদেশকে অনেক ভালোবাসি, অনেক দিন ধরে আসার জন্য মুখিয়ে ছিলাম’

Post Image

বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার। ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বব্যাপী তার পরিচিত ছিল তার গতির কারণে। প্রায় এক যুগ হতে চলল খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন শোয়েব। এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা।


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব। গেল শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন পাকিস্তানের সাবেক এই পেসার। তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।


আজ এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। ১৬১.৩ কিমি. প্রতি ঘণ্টা গতিবেগে ডেলিভারি করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। এবার বিপিএলে তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড ভাঙার আশা করে রাখলেন পাকিস্তানের শোয়েব। তিনি বলেন, 'আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।'


বাংলাদেশে এসে নিজের ভালো লাগার কথা বললেন শোয়েব, 'আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম।


তবে এখানে আসা হচ্ছিল না। বাংলাদেশের ব্যাপারে আমার ভালোবাসা সবাই জানে। আর বাংলাদেশও আমাকে কতটা ভালোবাসে সেটিও আমি জীবনভর দেখেছি। তাই অনেক ধন্যবাদ। এখানে এসে আমি সত্যিই খুশি।'

সর্বশেষ খবর

লিটনের ক্লাসিক সেঞ্চুরিতে দলের ইনিংস উদ্ধার

সিলেট টেস্টসহ টিভিতে আর যা দেখবেন

‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই’

এবার সৌদি আরবও শুরু হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ

অনূর্ধ্ব-১৯ দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে মাহমুদউল্লাহ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

‘ভারতের বিপক্ষে জিতলে আমরা সবচেয়ে বেশি খুশি হই’

ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান হবে না এক পয়সাও

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন সাবেক তারকা ফুটবলার ওজিল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা