টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Post Image

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও টস ভাগ্য ফিরেছে নিউজিল্যান্ডের পক্ষে।

তবে আগের দুই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও এবার আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। একাদশে এসেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খুশি তিনি। বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে ২টি। একাদশে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে। মুস্তাফিজ চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।


নিউজিল্যান্ড : হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রুর্ক, জেডন লেনক্স।

সর্বশেষ খবর

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

লিটনের ফিফটি, সেঞ্চুরির পথে শান্ত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইরান

আকবর-প্রিতমের সেঞ্চুরি, লড়ছেন মুশফিক-অমিত

আইপিএল,লা লিগাসহ টিভিতে যে খেলা দেখবেন

আইপিএল,পিএসএলসহ টিভিতে আজকের খেলা

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি