অভিযোগ নিয়ে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাটওয়ারী

Post Image


দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।


এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।


তবে, আসনের ছয় কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন শাপলা কলি প্রতীকের নাসীরুদ্দীন পাটওয়ারী। 


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে যান তিনি।


জামায়াত জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইন্সটিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রগু‌লো‌তে অনিয়ম করা হচ্ছে।


শাহিন আহমেদের অভিযোগ, মির্জা আব্বাস কলেজে বেশি ভোট পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা

জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে : মির্জা ফখরুল

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

মারা গেলেন টানা সাতবারের নির্বাচিত এমপি দবিরুল ইসলাম

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত

সর্বাধিক পঠিত

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চাই : তারেক রহমান

আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন : চরমোনাই পীর

প্রার্থী থাকছেন না এনসিপি নেত্রী মনিরা শারমিন, ফেরত দেবেন টাকা

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

‘নির্বাচনে জনগণের বিপক্ষে প্রশাসন দাঁড়ালে আবারও ৫ আগস্ট ফিরে আসবে’

অভিযোগ নিয়ে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাটওয়ারী

নির্বাচিত হলে নারীদের নিরাপত্তায় আলাদা বাস সার্ভিস চালু করবেন সালাহউদ্দীন আইউবী

যুবদলের নয়নকে ভালো হওয়ার পরামর্শ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ