পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও উভয়পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে হবে। খবর জিও নিউজের।
তিনি বলেন, পক্ষগুলোর জন্য তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি।
পাকিস্তান সরকার এই আলোচনার আয়োজক ও মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এবং যোগাযোগ সহজ করতে ভবিষ্যতেও তার ভূমিকা পালন করে যাবে ইসলামাবাদ।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সংক্ষিপ্ত এই বিবৃতিটি প্রচার করা হয়।







