নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

Post Image

আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার পুনরায় এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে আফগানিস্তানে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এক সময়ের মিত্র, দক্ষিণ এশীয় দেশ দুটির মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্ব শুরু হয় যখন ইসলামাবাদ আফগানিস্তানের তালেবান প্রশাসনকে পাকিস্তানে আক্রমণ বাড়ানোর অভিযোগে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে। বলে যে তারা আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে, আফগানিস্তানে পাকিস্তানি ‘জঙ্গিদের’ উপস্থিতি অস্বীকার করে তালেবান।

আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, বুধবার ভোরে পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন।

তিনি আরও বলেন, তারা বিপুল সংখ্যক পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। তাদের পোস্ট এবং কেন্দ্র দখল করার পাশাপাশি তাদের অস্ত্র ও ট্যাংক দখল করেছে। বেশিরভাগ সামরিক স্থাপনাও ধ্বংস করার দাবি করে।

এদিকে, পাকিস্তানি কর্মকর্তারা সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করেছেন এবং বলেছেন সীমান্তের ওপারে তাদের চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। পাকিস্তানের চামান জেলার আঞ্চলিক প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই সংবাদমাধ্যমকে বলেন, তালেবান বাহিনী চামান (জেলা) এর কাছে পাকিস্তানি পোস্টে আক্রমণ চালিয়েছে।

তিনি বলেন, দিনের প্রথম প্রহরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে লড়াই চলে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

ছেলের গেমিং আসক্তি বুঝতে গিয়ে ৬০ বছর বয়সী মা নিজেই এখন জনপ্রিয় গেমার

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া