মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের দাবি নাকচ করল ইরান

Post Image

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ অতিক্রম করেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ— ‘ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন’ ও ‘ইউএসএস মাইকেল মারফি’ হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং আরব সাগরে কার্যক্রম চালাচ্ছে। এটি একটি বৃহত্তর অভিযানের অংশ। এর উদ্দেশ্য আগে থেকে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে এই প্রণালিকে পুরোপুরি মুক্ত করা এবং নিরাপত্তা নিশ্চিত করা।

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ করছে মার্কিন নৌবাহিনী, দাবি যুক্তরাষ্ট্রেরহরমুজ প্রণালিতে মাইন অপসারণ করছে মার্কিন নৌবাহিনী, দাবি যুক্তরাষ্ট্রের

তবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকমের দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

ওই মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর অগ্রসর হওয়া এবং প্রবেশের বিষয়ে সেন্টকম কমান্ডারের দাবি দৃঢ়ভাবে অস্বীকার করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যে কোনো জাহাজের যাতায়াত ও চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি যে আহ্বান জানাল পাকিস্তান

নেতানিয়াহুর ক্যারিয়ার ধ্বংস করতে পারে ইরান

মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের দাবি নাকচ করল ইরান

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

যুদ্ধে যা পায়নি, আলোচনায় তাই দাবি করেছে যুক্তরাষ্ট্র: ইরান

সর্বাধিক পঠিত

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত