যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মেনে নেয়নি ইরান

Post Image


পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটনের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো তেহরান গ্রহণ করেনি।

ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স।

সূত্রটি জানিয়েছে,  যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এমন সব দাবি তুলেছে, যা তারা যুদ্ধের সময়ও অর্জন করতে পারেনি।

সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো ইরান গ্রহণ করেনি।  এসব শর্তের মধ্যে ছিল হরমুজ প্রণালি,  শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

তাদের মতে, এসব দাবি ইরানের জন্য গ্রহণযোগ্য ছিল না, তাই আলোচনায় কোনো সমঝোতা হয়নি।

প্রসঙ্গত, ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে  এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।’ (আল জাজিরা)

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি যে আহ্বান জানাল পাকিস্তান

নেতানিয়াহুর ক্যারিয়ার ধ্বংস করতে পারে ইরান

মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের দাবি নাকচ করল ইরান

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

যুদ্ধে যা পায়নি, আলোচনায় তাই দাবি করেছে যুক্তরাষ্ট্র: ইরান

সর্বাধিক পঠিত

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত