পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

Post Image


স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে জাতীয় সংসদে। এ বিল পাসের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন।


পরে কণ্ঠভোটে তা পাস হয়।


বিরোধীদলীয় সংসদ সদস্যরা এতে না ভোট দেন। পরবর্তীতে তারা ওয়াকআউটের ঘোষণা দেন এবং অধিবেশনে বিরতির পর আবার সংসদে ফেরেন। বিলটি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল।


এখন আবার কী বিশেষ পরিস্থিতি তৈরি হলো, জানতে চাই। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে। এই আইনের মাধ্যমে স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হলো।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

অতীতের যেকোন সময় থেকে,এবারের হজ্জ ব্যবস্থাপনাকে সুন্দর করতে হবে

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই

বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ জামায়াত প্রার্থীর

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে আওয়ামী লীগ আমলের আইন

আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

সর্বাধিক পঠিত

শিগগিরই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে: চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক চলছে

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’কর্মসূচি

কেউ মনোকষ্ট পেয়ে থাকলে হৃদয়ের অন্তস্থল থেকে বলছি দুঃখিত: প্রেস সচিব

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে