শিগগিরই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে: চিফ প্রসিকিউটর

Post Image

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখী করতে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের যাচাই-বাছাই চলছে, সহসাই তদন্ত শুরু হবে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিলের পর প্রেস ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন, দুই-তিনদিন আগে বরিশালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আইন উপদেষ্টা বলেছেন— আপাতত বা খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা উঠছে না।

পরের অংশে বলেছেন— তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই।

জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আইন উপদেষ্টা কোথায় কি বলেছেন, ‘সেটার জবাব আমার দেওয়া উচিত হবে না। আমাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনডিএম (ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) নামের একটি রাজনৈতিক দল আগেই একটি অভিযোগ দায়ের করেছে।

আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট (শুরু করা) করছি। সুতরাং বলা যেতে পারে এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটি আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরোদমে শুরু হয়, তখন আমরা বলতে পারব আওয়ামী লীগের বিচারের মুখোমুখি ব্যপারটা কতদূর গড়াচ্ছে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ এসেছে। আমারা এটা গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।’


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী