মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

Post Image


রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল বের হলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে ব্যানারসহ আটক করে। 
আটক দুজন হলেন- নওশের আলম পরশ (২৭) ও মনির হোসেন (৫২)। 

নওশের আলম পরশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। বর্তমানে তিনি মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকেন।
অন্যদিকে মনির হোসেনের বাড়ি একই জেলার রামগঞ্জ থানার কালচমা গ্রামে। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাকির হোসেন রোডে বসবাস করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি বলেন, জুমার নামাজ শেষে আসাদগেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ দুজনকে আটক করে। এদের মধ্যে মনির হোসেন কাঁচাবাজার টাউন হল ইউনিট আওয়ামী লীগের সভাপতি। আরেকজনের পরিচয় যাচাই-বাছাই চলছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি