মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে আওয়ামী লীগ আমলের আইন

Post Image

জাতীয় সংসদে বিরোধী দলের আপত্তির মধ্যেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলটি উত্থাপনের বিরোধিতা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এ সময় জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-কে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ হিসেবে আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যুতে আলোচনার জন্য তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অপ্রতুল। সংসদে অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়ে সময় ব্যয় হলেও এমন মৌলিক বিষয়ে পর্যাপ্ত সময় না দেওয়া দুঃখজনক।

২০০৯ সালের মানবাধিকার কমিশন আইনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অতীতে এই কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, এই কমিশন বিরোধী দল দমনে ব্যবহৃত হয়েছে এবং একটি পক্ষকে দমন করার বৈধতা দিয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের অধ্যাদেশ বাতিল করে পুরোনো আইনে ফিরে যাওয়া একটি ‘পশ্চাৎমুখী পদক্ষেপ’, যা জাতির অগ্রগতিকে ব্যাহত করবে।

কমিশন গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। তার মতে, ছয় সদস্যের সিলেকশন কমিটিতে অধিকাংশই সরকারপক্ষের হওয়ায় কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

এছাড়া মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সরকারি অনুমতির বাধ্যবাধকতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, যেখানে সরকার বা বাহিনী জড়িত থাকতে পারে, সেখানে তাদের অনুমতি নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই

বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ জামায়াত প্রার্থীর

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে আওয়ামী লীগ আমলের আইন

আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

শহিদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

বগুড়া-৬ উপনির্বাচনে অনেক কেন্দ্রে নেই ভোটার

সর্বাধিক পঠিত

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন

শিগগিরই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে: চিফ প্রসিকিউটর

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক চলছে

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

কেউ মনোকষ্ট পেয়ে থাকলে হৃদয়ের অন্তস্থল থেকে বলছি দুঃখিত: প্রেস সচিব

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

আজ ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’কর্মসূচি