চ্যাম্পিয়নস লিগে রাতেই মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি

Post Image


ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ আবারও মুখোমুখি হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। বুধবার (৮ এপ্রিল) রাত ১টায় অনুষ্ঠিত হবে প্রথম লেগের এই হাইভোল্টেজ ম্যাচ।


ইতিহাসের পরিসংখ্যানে দেখা যায়, ইউরোপের এই দুই জায়ান্ট দল টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৮ বার একে অপরের বিপক্ষে খেলেছে, যা এই লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।


আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটি হয়ে উঠেছে ‘বাঁচা-মরার’ লড়াই।


লা লিগায় মায়োর্কার কাছে হারের পর শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে ৭ পয়েন্ট। ফলে এখন চ্যাম্পিয়নস লিগই রিয়ালের একমাত্র ভরসা।


এমতাবস্থায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলে কোচ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এদিকে ভিনসেন্ট কোম্পানির অধীনে দারুণ ছন্দে রয়েছে বায়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল (১০০) করা দল তারা। বুন্দেসলিগা শিরোপা ধরে রাখার পাশাপাশি ট্রেবল জয়ের দৌড়েও এগিয়ে রয়েছে জার্মান জায়ান্টরা।


তবে সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের রেকর্ড খুব একটা ভালো নয়, ২০০১ সালের পর এখানে কোনো জয় নেই তাদের (১ ড্র, ৭ হার)। এ ছাড়া শেষ চারটি নকআউট মোকাবেলাতেও তারা রিয়ালের কাছে বিদায় নিয়েছে।

সর্বশেষ খবর

চ্যাম্পিয়নস লিগে রাতেই মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি

সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার ওয়ার্নার

১১ সদস্যের এডহক কমিটির প্রধান তামিম ইকবাল

ক্লাব-সংগঠকদের বৈঠকে আসার অনুরোধ বুলবুলের

আজ টিভিতে যা দেখবেন

একই দিনে পদত্যাগ করলেন বিসিবির আরও ৪ পরিচালক

বিশ্বকাপকে সামনে রেখে নেইমার ইস্যুতে তুমুল চাপে আনচেলত্তি

ঐতিহাসিক সাফল্য: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

সর্বাধিক পঠিত

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে তবেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা

সকল সমালোচনা উপক্ষা করে বিসিবির নির্বাচন আজ

মুশফিকের শততম টেস্ট: সাকিবের আক্ষেপ

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

বিশ্বের প্রথম ‘বিলিয়নিয়ার’ ফুটবলার রোনালদো

টিভিতে যে খেলা দেখবেন আজ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াইয়ে হাঁটছে না বিসিবি

সিদ্ধান্তে অনড় থেকে আইসিসিকে বাংলাদেশের নতুন প্রস্তাব